টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মা’আরিফুস-সুন্নাহ তাহফীজুল কুরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সমাপনী, দস্তারবন্দী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় নিজ মাদ্রাসায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে উক্ত মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আবেদ রাফি খতমে সবিনা ও দুজন শিক্ষার্থী হিফয সম্পন্ন করে একই সাথে আরো দুজন শিক্ষার্থী হিফয চেবক প্রদান করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা জামাল হোসেন,আরো উপস্থিত ছিলেন,উক্ত মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. আছেম রাফি বিন আরিফ,
মাওলানা হাবিবুর রহমান,হাফেজ মাওলানা ইউনুস,মাওলানা শাহ আলম,মাওলানা রহমতুল্লাহ,হাফেজ আব্দুল মালেক,হাফেজ মাওলানা জোবাইর,হাফেজ মোহাম্মদ,মাওলানা ফরিদ শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,“অল্প সময়ের মধ্যেই এই মাদ্রাসাটি টেকনাফ এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এখানে অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকদের মাধ্যমে কুরআন শিক্ষা প্রদান করা হচ্ছে। আমরা দোয়া করি এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি আজীবন দ্বীনের খেদমতে চালু থাকুক।
বিশেষ অতিথি মাওলানা ইউনুস বলেন,শুধু সন্তানদের মাদ্রাসায় ভর্তি করালেই দায়িত্ব শেষ হয় না। অভিভাবকদের উচিত নিয়মিত খোঁজখবর নেওয়া সন্তানরা ঠিকমতো পড়াশোনা করছে কি না, শিক্ষকরা পাঠদান করছেন কি না। এতে সন্তানদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।
মাওলানা শাহ আলম তাঁর বক্তব্যে বলেন,মা’আরিফুস-সুন্নাহ তাহফীফুল কুরআন মাদ্রাসায় যেভাবে নিয়মতান্ত্রিকভাবে কুরআন শিক্ষা দেওয়া হচ্ছে, এই ধারাবাহিকতা বজায় থাকলে ইনশাআল্লাহ একদিন এটি একটি বড় ও আদর্শ মাদ্রাসায় পরিণত হবে।
পরিশেষে সম্মাননা পুরস্কার বিতরণ ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।