শিরোনাম :
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম আটক অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫

টেকনাফে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ৫০ হাজার ইয়াবাসহ চিহ্নিত সন্ত্রাসী আটক

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১৬৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করেছে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে মোঃ রফিক প্রঃ বার্মাইয়া রফিক (৪৫)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

তার দেওয়া তথ্য মতে,সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া ব্রিজের পশ্চিম পাশে একটি খালি স্থানে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সূত্রে জানা যায়, ওই স্থানে অস্ত্রধারী সন্ত্রাসী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ রফিক প্রঃ বার্মাইয়া রফিক বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে।

সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। অভিযানের সময় একটি বস্তাসহ মোঃ রফিক প্রঃ বার্মাইয়া রফিককে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি মোঃ রফিক প্রঃ বার্মাইয়া রফিকের বিরুদ্ধে এর আগে একটি অস্ত্র মামলা, তিনটি মাদক মামলা ও একটি হত্যা মামলা সহ মোট পাঁচটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!