শিরোনাম :
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম আটক অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫

টেকনাফে পরিবেশ রক্ষায় অবৈধ মাটিকাটা বন্ধ করল : প্রশাসন

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১১৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি এক্সকেভেটর অচল এবং চারটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভুমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী জানান, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উলুচামারী কোনাপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় ঘটনাস্থল থেকে অবৈধ কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটর অচল করা হয় এবং চারটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, টেকনাফ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং প্রশাসনকে সহযোগিতা করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে পাহাড় ও সরকারি জমি থেকে মাটি কেটে বালু উত্তোলন করে আসছিল, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছিল।প্রশাসনের এ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!