শিরোনাম :
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম আটক অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫

টেকনাফে নৌকা নামাতে গিয়ে দুর্ঘটনায় এক জেলে নিহত

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ২৩৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

টেকনাফ উপজেলার মুন্ডার ডেইল নৌঘাটে নৌকা নামানোর সময় জিপ গাড়িতে <span;>বাঁধানো সুতা ছিঁড়ে সংঘটিত দুর্ঘটনায় মেজর (৩৫) নামে এক জেলে নিহত হয়েছে।
নিহত জেলে মুন্ডার ডেইল এলাকার আলী আজগরের ছেলে তিন সন্তান জনক।

রবিবার (১৮ জানুয়ারি)রাত ৩ টার সময় মুন্ডার ডেইল নৌঘাটে এই ঘটনাটি ঘটে।

এলাকাবাসীরা জানান সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে ছয়জন জেলে মেরিন ড্রাইভ সড়ক থেকে একটি নৌকা জিপগাড়ির সাহায্যে সমুদ্রে নামানোর চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ করে জিপ গাড়ি থেকে বাঁধানো সুতা ছেঁড়ে নৌকার স্টাডিং এর সাথে ধাক্কা লেগে, ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হয়।

আহতদের মধ্যে ছিলেন মেজর এবং একই এলাকার বাসিন্দা শেখ আহমদ, পিতা সুলতান আহমদ। আহত দুজনকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার হাসপাতালে রেফার করে।
কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে মেজর মারা যান।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইসমাইল জানান, ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। নৌঘাট কমিটির সভাপতি আব্দুল আমিন এবং এলাকার সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন ডানু বলেন, এটি একটি দুর্ঘটনা, এখানে কারও কোনো গাফিলতি বা দোষ নেই। বিষয়টি সামাজিকভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো দায়বদ্ধতা বা অভিযোগ তোলা হয়নি।

এ ঘটনায় টেকনাফ থানা পুলিশের একটি দল নিহতের বাড়িতে পরিদর্শন করেছে। টেকনাফ থানার এসআই মুর্তজা বলেন, “ঘটনাটি দুর্ঘটনাজনিত।প্রাথমিকভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!