বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সাবরাং ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) মাগরিবের নামাজের পর সাবরাং বাজারসংলগ্ন খইরাতিপাড়া এলাকার একটি মাঠে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
<span;>অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া–টেকনাফ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে এ দেশের মানুষ তিন বেলা খেয়ে শান্তিতে ঘুমাতে পারত। তিনি ছিলেন আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন নেতা, যিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।”
তিনি আরও বলেন, “আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, তা ইতিহাসে নজিরবিহীন। যথাযথ চিকিৎসা না দিয়ে, বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।”
শাহজাহান চৌধুরী বলেন, “তারেক রহমান এখন দলের দায়িত্বে রয়েছেন। তিনি কেমন রাজনীতি করবেন, তা নিয়ে কমিটমেন্ট দিয়েছেন। বাংলাদেশে বিএনপি ছাড়া আর কোনো বড় রাজনৈতিক দল নেই। আমাদের দায়িত্ব এখন আরও বেড়ে গেছে।”
তিনি বলেন, “আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। এখন আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে না। আওয়ামী লীগও আমাদেরকে ভোট দিতে পারবে। দল-মত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করে তারেক রহমানকে বিজয়ী করব এবং ইনশাআল্লাহ তাকে দেশের প্রধানমন্ত্রী বানাব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ বিএ, জেলা যুবদলের সহ-সভাপতি জাহেদ,জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন, সাবরাং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আলম,কক্সবাজার জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আমিন আবুল। টেকনাফ উপজেলা ওলামা দলের সভাপতি মৌলভী আব্দুল গফুর,সবরাং ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মৌলবি গফুর,ছাত্রদল যুবদল আরো অনেকে।
কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “আমি নিজেও মনোনয়ন চেয়েছিলাম, দল আমাকে দেয়নি। কিন্তু শাহজাহান চৌধুরী আমাকে হাত ধরে দলের সর্বোচ্চ পর্যায়ে পরিচিত করেছেন—এটাই আমার বড় অর্জন। বিএনপির জন্য আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। এখন সব ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
আলোচনা সভা শেষে সাবরাং শিকদারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ সাব্বির আহমদের পরিচালনায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।