শিরোনাম :
টেকনাফে লবণবোঝাই ট্রাকে প্রায় ১ লাখ ইয়াবাসহ হেলপার ও লবণের মালিক আটক টেকনাফে লবণবাহী ট্রাকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ২ টেকনাফে লবণবাহী ট্রাকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ২ টেকনাফে দুর্ধর্ষ অভিযানে শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি গ্রেফতার ৭ হাজার ইয়াবাসহ মাদককারবারি আটক টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার পুনরায় শুরু হলো টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর টেকনাফ সীমান্ত বাণিজ্য চালু টেকনাফের বাহারছড়ায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড

টেকনাফে সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের বদলি জনিত বিদায় সংবর্ধনা

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১১৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও সাবরাং ইউনিয়ন পরিষদের প্রশাসক দেওয়ার হোসেন টেকনাফে দীর্ঘ ৮ বছর দায়িত্ব পালন শেষে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য দপ্তর ও উপজেলা ফিসার্স ফেডারেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক  মৎস্যজীবী প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,টেকনাফ নির্বাহী কর্মকর্তা মো: ইমামুল হাফিজ নাদিম। সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে বক্তারা দেলোয়ার হোসেনের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, টেকনাফ উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে মৎস্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, অবৈধ মৎস্য আহরণ রোধ এবং সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তার অবদান প্রশংসনীয়।

বিদায়ী বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, টেকনাফ উপজেলায় দায়িত্ব পালন করা তার জীবনের একটি স্মরণীয় অধ্যায়। এখানকার সহকর্মী, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে মৎস্য খাতের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। বিদায় মুহূর্তে আবেগাপ্লুত পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সবাই তার সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!