শিরোনাম :
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম আটক অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫

আগামী নির্বাচন হবে ভয়হীন ও আশঙ্কা মুক্ত কক্সবাজারের এসপি

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ২০৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

কক্সবাজারের নবাগত পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান বলেছেন, ‘নির্বাচনে পুলিশ অন্যতম প্রধান স্টেকহোল্ডার। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে সরকার আমাকে নতুন দায়িত্ব দিয়েছে। কক্সবাজারের চারটি আসনে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আমরা বদ্ধপরিকর।’

সোমবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ মডেল থানায় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এএনএম সাজেদুর রহমান বলেন, ‘এবারের নির্বাচন হবে ভয়হীন, শঙ্কামুক্ত। অতীতের সব রেকর্ড ভেঙে একটি প্রশংসনীয় নির্বাচন উপহার দিতে চাই। তপসিল ঘোষণা হলে অস্ত্রের ঝনঝনানি নিজে থেকেই কমে যাবে। অস্ত্রধারীদের ধরতে ইতোমধ্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাই নির্বাচনে কোনো ধরনের অস্ত্রের প্রভাব থাকতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘মানুষ এবার ভোটাধিকার প্রয়োগে আগ্রহী। অতীতে ভোট দিতে না পারার যে ক্ষোভ ছিল, এবার তা কাটিয়ে জনগণ নির্বাচনের প্রতি আগ্রহী হয়েছে। তাই নিজেরাই নিজেদের ভোটের উৎসব নষ্ট করবে না। আমরা শুধু নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে চাই, বাকি কাজ জনগণ করবে।’
<span;>অপহরণ ও মানবপাচারে পুলিশের সম্পৃক্ততা প্রসঙ্গে এসপি বলেন, ‘এ ধরনের ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে সেটা অত্যন্ত লজ্জাজনক। ৫ আগস্টের পর এসব অনৈতিক সম্পৃক্ততা আরও দুঃখজনক, কারণ আগস্টের চেতনা এমন নয়। টেকনাফ সীমান্ত একটা অপরাধ প্রবণতা এলাকা। তাই রাতারাতি এসব বন্ধ করা সম্ভব না। তবে জনগণ সহায়তা করলে, সবার প্রচেষ্টায় আমরা সীমান্ত অপরাধ রোধ করার চেষ্টা করবো।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রকিবুল হাসান এবং টেকনাফ মডেল থানার নবাগত ওসি সাইফুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!