শিরোনাম :
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম আটক অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫

টেকনাফে জামায়াত প্রার্থী নুর আহমদ আনোয়ারীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১৬৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর নেতৃত্বে মঙ্গলবার (৭ ডিসেম্বর) টেকনাফ পৌরসভায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথে দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে কোনো হুমকি-ধমকি বা ষড়যন্ত্র সফল হবে না। উখিয়া–টেকনাফসহ সারাদেশের মানুষ আজ পরিবর্তন ও সুশাসনের রাজনীতি প্রত্যাশা করে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের দোয়া ও সমর্থনের মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে।

অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী আরও বলেন, উন্নয়ন, মানবিকতা ও নিরাপদ সমাজ গঠনের রাজনীতি প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য। অতীতেও জামায়াত সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাইল, পৌর জামায়াত সভাপতি রবিউল আলমসহ স্থানীয় দায়িত্বশীল নেতা, কর্মী এবং সমর্থকবৃন্দ।

গণসংযোগ চলাকালে পৌর জামায়াত সভাপতি রবিউল আলম বলেন, জনগণের বিশ্বাস, অধিকার ও উন্নয়নের সেবা করাই তাদের অঙ্গীকার। শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয়। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা এবং জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা পৌর এলাকার বিভিন্ন স্থানে দিনব্যাপী প্রচারণা পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!