শিরোনাম :
টেকনাফে লবণবোঝাই ট্রাকে প্রায় ১ লাখ ইয়াবাসহ হেলপার ও লবণের মালিক আটক টেকনাফে লবণবাহী ট্রাকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ২ টেকনাফে লবণবাহী ট্রাকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ২ টেকনাফে দুর্ধর্ষ অভিযানে শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি গ্রেফতার ৭ হাজার ইয়াবাসহ মাদককারবারি আটক টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার পুনরায় শুরু হলো টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর টেকনাফ সীমান্ত বাণিজ্য চালু টেকনাফের বাহারছড়ায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড

ড. ইউনুসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম : / ১৮২ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

মাইক্রোক্রেডিট (ক্ষুদ্রঋণ) কার্যক্রম নিয়ে নোবেল জয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, দেশে তৃণমূল পর্যায়ে বর্তমান যে আর্থ সামাজিক অবস্থাতা—এতে মাইক্রোক্রেডিটের ভূমিকা অপরিসীম। আর এটি অনেক আগেই ড. মুহাম্মদ ইউনুস শুরু করেছেন। সে জন্য আমি ড. মুহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাতে চাই।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল সংস্থাটির সাবেক চেয়ারম্যান ছিলেন।

বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, তৃণমূল পর্যায়ে যে গরিব-অসহায় মানুষগুলো ব্যাংক থেকে সহায়তা পান না, তারা এনজিওর মাধ্যমে অর্থনীতির উন্নয়ন ঘটিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, মাইক্রোক্রেডিটের যে মুভমেন্ট তা দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন শুরু হয়েছে। এই পুঁজির কারণেই বাংলাদেশের অর্থনীতি একটি জায়গায় পৌঁছেছে।

তিনি বলেন, আমি একজন রাজনৈতিক মাঠ কর্মী। তৃণমূল থেকে আমার উঠে আসা। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যা দেখেছি তা উপলব্ধি করি দেশের প্রত্যেকটি এনজিও তাদের জায়গা থেকে দেশের উন্নয়নে কাজ করছে। আমি বিশ্বাস করি এই কাজগুলোকে যদি সমন্বয় করা যায়, মূল অর্থনীতির ধারায় যদি এটিকে প্রসারিত করা যায় তাহলে অবশ্যই অর্থনীতির পরিবর্তন ঘটবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, এনজিও বিষয় ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালিক ড. মুহম্মদ শহীদ উজ জামান, বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি ও ইএসডিওর কর্মীরা।

সূত্র: ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!