শিরোনাম :
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম আটক অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫

টেকনাফে সড়ক দু’র্ঘ’ট’না: চাঁদের গাড়ির ধা’ক্কা’য় বাইক চালক আনিসুর রহমান নি’হ’ত

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ২০৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপ সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (আজ) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একটি চাঁদের গাড়ি ও দুটি মোটরসাইকেল শাহ পরীর দ্বীপের উদ্দেশ্যে যাওয়ার পথে ওভারটেক করার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চাঁদের গাড়ির ধাক্কায় দুটি মোটরসাইকেল সড়কে ছিটকে পড়ে।

ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক আনিছুর রহমান (২৮)। তিনি সাবরাং ইউনিয়নের হারিয়াখালীর এলাকার হাশিম(প্রকাশ বচ্চু মিয়ার পুত্র)

এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক সালাপুল ইসলাম গুরুতর আহত হন। তার বাড়ি শাহ পরীর দ্বীপের উত্তরপাড়া এলাকায় বলে জানা গেছে।

আহত অবস্থায় আনিসুর রহমানকে  দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনিছুর রহমানকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সংশ্লিষ্ট কর্মকর্তা এসআই সঞ্জিত জানান, দুর্ঘটনায় জড়িত চাঁদের গাড়িটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে গাড়িটি শনাক্ত করতে এলাকায় ব্যাপক তল্লাশি ও চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!