শিরোনাম :
সেন্টমার্টিনে প্রতিদিন যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক,রাতযাপনের সুযোগ ডিসেম্বর-জানুয়ারিতে টেকনাফে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে টাকা আদায়ের অভিযোগ, জসিমকে চেনে না কাস্টমস, ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সাবরাং ট্যুরিজম পার্কের সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ ছাত্রদল নেতা তারেক জামিলের বিরুদ্ধে টেকনাফে পূজা মন্ডপে কোন ধরনের ঝুঁকি নেই : রামু সেক্টর কমান্ডার মোঃ আনোয়ার উল আলম মিথ্যা অজুহাত দিয়ে দমদমিয়া জাহাজঘাট বন্ধ করেছে কতিপয় সিন্ডিকেট : মানববন্ধনে নেতারা ২২ দিনে ৭৮৩ কিলোমিটার পায়ে হেঁটে শাহ পরীর দ্বীপে পৌঁছেছেন মাসফিকুল হাসান টনি মা ইলিশ রক্ষায় সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশু অসুস্থ, চিকিৎসায় টেকনাফের মেডিকেল টিম টেকনাফে এক সপ্তাহের ব্যবধানে মাল্টা-কমলার দাম ১৮০ থেকে ৬০০ টাকা,বিপাকে সাধারণ ক্রেতারা টেকনাফে ইউনুছ সিকদার হত্যা: ১০ মাসেও তদন্ত শেষ হয়নি, আসামিরা ধরাছোঁয়ার বাইরে

টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৪২৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণীতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর)সকাল ১১ টায়
টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অডিটোরিয়াম কক্ষে শিক্ষার্থী নির্বাচন লটারি অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন,টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, প্রকৌশলী মোহাম্মদ আতিকুর  রহমান।

বিশেষ অতিথি ছিলেন,সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু,অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশে লটারির মাধ্যমে  নির্বাচিত শিক্ষার্থীেদর নাম ঘোষণা করেন সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু।

৬ষ্ঠ শ্রেণির নির্বাচিত শিক্ষার্থী মো:দেলোয়ার হোসেনের পিতা মো : গুরা মিয়া জানান,আমার ছেলে এই প্রতিষ্ঠানে লটারির মাধ্যমে সুযোগ পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। আমি চিন্তাও করি নাই আমার ছেলের নাম উঠবে। যেভাবে প্রতিষ্ঠান শিক্ষার্থী নির্বাচন করেছে সেভাবে যদি সারা বাংলাদেশে শিক্ষার্থী নির্বাচন করে। ভালো ভালো প্রতিষ্ঠানের গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলেরা পড়ার সুযোগ পাবে।

অধ্যক্ষ,প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান,বলেন,<span;>নির্ধারিত আসনের চেয়ে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় লটারির মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে।<span;>শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায়সংগত পদ্ধতি নিশ্চিত করতেই লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে।এতে করে সকল আবেদনকারী সমান সুযোগ পাচ্ছে, যা একটি সুশাসিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কারিগরি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এখান থেকে দক্ষ, নৈতিক ও প্রযুক্তি-সমৃদ্ধ মানবসম্পদ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

লটারির ফলাফল শেষে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা কলেজের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয় এবং ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এই সফল আয়োজনের মাধ্যমে টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আবারও প্রমাণ করেছে যে, তারা শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা,শৃঙ্খলা ও গুণগত মান বজায় রাখতে সক্ষম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!