শিরোনাম :
সেন্টমার্টিনে প্রতিদিন যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক,রাতযাপনের সুযোগ ডিসেম্বর-জানুয়ারিতে টেকনাফে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে টাকা আদায়ের অভিযোগ, জসিমকে চেনে না কাস্টমস, ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সাবরাং ট্যুরিজম পার্কের সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ ছাত্রদল নেতা তারেক জামিলের বিরুদ্ধে টেকনাফে পূজা মন্ডপে কোন ধরনের ঝুঁকি নেই : রামু সেক্টর কমান্ডার মোঃ আনোয়ার উল আলম মিথ্যা অজুহাত দিয়ে দমদমিয়া জাহাজঘাট বন্ধ করেছে কতিপয় সিন্ডিকেট : মানববন্ধনে নেতারা ২২ দিনে ৭৮৩ কিলোমিটার পায়ে হেঁটে শাহ পরীর দ্বীপে পৌঁছেছেন মাসফিকুল হাসান টনি মা ইলিশ রক্ষায় সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশু অসুস্থ, চিকিৎসায় টেকনাফের মেডিকেল টিম টেকনাফে এক সপ্তাহের ব্যবধানে মাল্টা-কমলার দাম ১৮০ থেকে ৬০০ টাকা,বিপাকে সাধারণ ক্রেতারা টেকনাফে ইউনুছ সিকদার হত্যা: ১০ মাসেও তদন্ত শেষ হয়নি, আসামিরা ধরাছোঁয়ার বাইরে

টেকনাফে জেলের জালে ধরা পড়ল বিশাল আকৃতির হাঙ্গর

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১৬৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপকূলীয় সাবরাং মুন্ডার ডেইল সাগরে জেলে মো. গফুরের জালে ধরা পড়েছে ১৫ মণ ওজনের বিশাল আকৃতির হাঙ্গর মাছ। স্থানীয়ভাবে এটিকে সিং সোয়াইং মাছও বলা হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে গেলে জেলে গফুরের জালে মাছটি আটকা পড়ে।

গফুর বলেন, মাছটি বহন করতে বেশ কষ্ট হয়েছে। নৌকায় বহন করতে না পেরে মাছটি রশি দিয়ে বেধে টেনে আনা হয়ে হয়েছে। এই প্রথম দেখলাম এত বড় মাছ।

স্থানীয়রা বলেন, জোয়ারের পানির সাথে এটি ভেসে এসে জালে আটকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তারা আরো জানান, সকালে কোন একসময় এটি আটকা পড়েছে।

ব্যবসায়ী শাহ আলম বলেন, এই মাছটিকে একনজর দেখতে উৎসুক জনতা ভিড় করে। বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরাও ভিড় করে দেখতে। অনুমান করা হচ্ছে মাছটির

দুই থেকে আড়াই লাখ টাকায় বিক্রি হতে পারে। বিরল এ মাছ ধরা পড়ায় এলাকায় ব্যাপক উৎসাহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!