শিরোনাম :
যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা, জিপিএ-৫ ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার

মাদকের ভয়াবহতা রোধে টেকনাফে কোস্ট গার্ডের সচেতনতামূলক কার্যক্রম

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৪৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

মঙ্গলবার ০৪ আগস্ট রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এসকল এলাকার জেলে ও স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, আজ ৪ আগস্ট  মঙ্গলবার সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফের স্থানীয় জনসাধারণ, কিশোর, যুবসমাজ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকমুক্ত সমাজ গঠনে একটি জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে মাদকের ভয়াবহতা, মাদক নিয়ন্ত্রণ আইন, মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা ও পুনর্বাসন, অনলাইন জুয়া ও মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, বিজিবি ও টেকনাফ মডেল থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!