শিরোনাম :
টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫ টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন-অনশনে এমপি শাহাজাহান চৌধুরীর সংহতি উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি: ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্য সাময়িক বরখাস্ত বৈরী আবহাওয়া উপেক্ষা করে টেকনাফ থেকে সেন্টমার্টিনে রওনা ১৪০ যাত্রী, পাঠানো হয়েছে খাদ্যসামগ্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ ভূমিধস : মাদ্রাসার ৫ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার টেকনাফে টানা ভারী বৃষ্টি: পাহাড়ধস ও জলাবদ্ধতার শঙ্কা, নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ প্রশাসনের

টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি

নিউজ ডেস্ক / ২৬৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া ও কচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহমদ ও সহকারী শিক্ষক শিল্পী সেনের বিরুদ্ধে যৌন হয়রানি, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

রবিবার (২৬ জুলাই) বিকাল ২ টার সময় প্রাক্তন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইউএনও ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পৃথকভাবে স্মারকলিপি জমা দিয়ে অভিযুক্ত দুই শিক্ষকের অপসারণ এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

প্রাক্তন শিক্ষার্থী ফয়জুল্লাহ বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে একাধিকবার বিষয়টি নিয়ে বৈঠক করা হলেও কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। বরং তাদের দাবি, অভিযোগকারীদের বিরুদ্ধে প্রতিপক্ষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, বিদ্যালয়ের আসবাবপত্র বিক্রি, ছাত্রীদের যৌন হয়রানিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ তাদের কাছে রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তারা শিক্ষা কর্মকর্তা ও ইউএনওর কাছে স্মারকলিপি দিয়েছেন।

আরেক প্রাক্তন শিক্ষার্থী তারেক জামিল বলেন, “দীর্ঘ ৩৭ বছর ধরে বিদ্যালয়টি নানা অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের স্কুলকে রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছি। ইউএনও ও শিক্ষা কর্মকর্তা অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ইউনুস বলেন, “বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠে আসছে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিযুক্ত দুই শিক্ষককে বিদ্যালয় থেকে অপসারণ করা জরুরি বলে আমরা মনে করি।”

এ বিষয়ে স্মারকলিপি গ্রহণকারী সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগগুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষক হোসেন আহমদ ও শিল্পী সেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!