শিরোনাম :
যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা, জিপিএ-৫ ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার

মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘শুগুলা’ আটক

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৫৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ চিরুনি অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ আলী হোসেন প্রকাশ ‘শুগুলা’ (৪৩) গ্রেফতার হয়েছেন।

র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে যে জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আলী হোসেন প্রকাশ শুগুলা টেকনাফ পৌরসভার ঝরণা চত্বর এলাকায় অবস্থান করছে।

তথ্যের সত্যতা যাচাই শেষে সোমবার (১৬ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আলী হোসেন টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলায় আদালতের সাজা ও গ্রেফতারি পরোয়ানা ছিল। অভিযান শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!