শিরোনাম :
বিজিবি-পুলিশের যৌথ অভিযান টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ইয়াবা উদ্ধার ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম আটক অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎

টেকনাফ উপকূলে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা: ঈদ সামনে রেখে বিপাকে ১০ হাজার জেলে পরিবার

নিউজ ডেস্ক (শৈবাল নিউজ) / ১০৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপকূলজুড়ে প্রায় ১০ হাজার পরিবার জীবিকা নির্বাহ করে মাছ শিকারের উপর নির্ভর করে। তবে সরকারের আরোপিত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার কারণে বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন এসব জেলে পরিবার।

সরকারি ঘোষণা অনুযায়ী, গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। প্রতিবছরের মতো এ বছরও সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও মৎস্যসম্পদ বৃদ্ধি নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এ সময় জেলেদের আইন মেনে সাগরে মাছ শিকার থেকে বিরত থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়।

তবে জেলেদের দাবি, নিষেধাজ্ঞার এই দীর্ঘ সময়ের মধ্যে সামনে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা থাকায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। মাছ ধরা বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে জানিয়েছেন অনেক জেলে।

স্থানীয় জেলেরা বলেন, “আমাদের একমাত্র আয়ের উৎস মাছ ধরা। নিষেধাজ্ঞার কারণে আমরা কাজ করতে পারছি না। সামনে ঈদ, সন্তানদের জন্য নতুন কাপড় তো দূরের কথা, খাবার জোগাড় করতেও কষ্ট হচ্ছে।”

এ অবস্থায় জেলেরা সরকারের কাছে ঈদের আগে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। জেলেদের দাবি, নিষেধাজ্ঞা শিথিল করা হলে তারা মাছ শিকার করে পরিবারের জন্য কিছুটা আয় করতে পরবে, এবং ঈদ উদযাপন করতে পারবেন স্বাভাবিকভাবে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় এই নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জেলেদের দুর্ভোগের বিষয়টিও সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!