শিরোনাম :
যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা, জিপিএ-৫ ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার

বাংলাদেশ স্কাউটসের ডে ক্যাম্প-টেকনাফে সফলভাবে অনুষ্ঠিত

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১৫১ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে “ডে ক্যাম্প-২০২৬” টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) টেকনাফ এজহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে ইউএনও স্যারের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি। তবুও আয়োজনটি ছিল প্রাণবন্ত ও সফল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি মোঃ জসীম উদ্দীন (এলটি), কক্সবাজার জেলা শাখার যুগ্ম সম্পাদক শাহরিয়ার আজাদ (সিএএলটি সম্পন্ন) এবং সহকারী কমিশনার রবিউল হাসান শিমুল। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস টেকনাফ উপজেলার সম্পাদক মোঃ আলী জিন্নাহ।

এ ডে ক্যাম্পে টেকনাফ উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, টেকনাফের ইতিহাসে স্কাউটদের এত বড় উপস্থিতি এই প্রথম, যা স্থানীয় স্কাউটিং কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

দিনব্যাপী ক্যাম্পে স্কাউটিং কার্যক্রম, দলীয় অনুশীলন, নেতৃত্ব বিকাশ এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উপভোগ করে।

আয়োজকরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!