শিরোনাম :
যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা, জিপিএ-৫ ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার

মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১৮৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলন্ত একটি ভাড়ায় চালিত প্রাইভেট কারে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে যাত্রীরা গাড়ি থেকে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ৬ টার দিকে  টেকনাফের বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া।

জানা যায়, চট্টগ্রাম মেট্রো গ-৭২৩০ নম্বরের একটি প্রাইভেট কার টেকনাফের শাপলা চত্বর থেকে চারজন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

এ সময় গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়ির চালক মো. ফিয়ার আলম আগুন লাগার ঘটনায় অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

ঘটনার পরপরই আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জামিন মিয়া জানান, যাত্রীদের দ্রুত সরে যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও প্রাইভেট কারটি সম্পূর্ণ পুড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!