শিরোনাম :
যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা, জিপিএ-৫ ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার

কঠিন সময়ে দলের পাশে থাকা কর্মীরাই আসল শক্তি: আবদুর রহমান

নিউজ ডেস্ক শৈবাল নিউজ / ১৫৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নিবেদিতপ্রাণ কর্মী আবদুর রহমান বলেছেন, দলের জন্য মামলা, হামলা ও কারাবরণ করার অভিজ্ঞতা তার জীবনের গর্বের অংশ। তিনি মনে করেন, নেতা পরিচয়ের চেয়ে একজন সাধারণ কর্মী হিসেবে পরিচিত হওয়াটাই বেশি সম্মানের।

আবদুর রহমান বর্তমানে টেকনাফ পৌর ছাত্রদলের দায়িত্বরত কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে টেকনাফ সরকারি কলেজ ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় থেকে তিনি নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন।

তিনি বলেন, “দলের খারাপ সময়ে নেতারা নয়, বরং তৃণমূলের কর্মীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি সেই কর্মীদের একজন হতে পেরে গর্বিত।”

তিনি আরও উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও নিজেকে দলের একজন কর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেই প্রেক্ষাপটে নিজেকে নেতা হিসেবে তুলে ধরাকে তিনি ‘বিলাসিতা’ বলে মনে করেন।

আবদুর রহমানের মতে, দলের প্রতি নিষ্ঠা, ত্যাগ এবং কঠিন সময়ে পাশে থাকার মানসিকতাই একজন প্রকৃত কর্মীর পরিচয় বহন করে। তিনি ভবিষ্যতেও দলের জন্য কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!