শিরোনাম :
যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা, জিপিএ-৫ ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার

টেকনাফে ট্রলারসহ পাঁচ জেলে অপহরণ নিয়ে গেল আরকান আর্মি

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ২২৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে মাছ শিকার শেষে ফেরার পথে পাঁচ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদ্বীয়া নামক নাফ নদীর অংশ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা মাছ শিকার শেষে উপকূলে ফিরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা নৌকা নিয়ে এসে ট্রলারটি আটক করে এবং পাঁচ জেলেকে জোরপূর্বক নিয়ে যায়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন শাহপরীর দ্বীপ ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম। তিনি জানান, স্থানীয় জালিয়াপাড়া এলাকার মাহামুদুল্লাহর মালিকানাধীন ট্রলারটি নদীতে মাছ ধরার পর ফেরার পথে এ ঘটনা ঘটে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে এবং জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

অপহৃত জেলেরা হলেন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা শাহেদ, শাহ আলম, আমির আব্বাস ও আবুল হোসনসহ মোট পাঁচজন। তারা মাহামুদুল্লাহ নামের এক ব্যক্তির ট্রলারে মাছ শিকার করছিলেন।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সীমান্তবর্তী নাফ নদীতে এর আগেও জেলেদের আটকের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এলাকাবাসীর দাবি, সীমান্ত এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন

উল্লেখ্য গত সোমবারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় আরকান আর্মির সাথে যোগাযোগ করে ৭৩ জন জেলে ফেরত এনেছিল। সেখানে ৭ জন রোহিঙ্গা ও ৬৬ জন বাংলাদেশি জেলে ছিল। যাচাই-বাছাই শেষে তাদেরকে পরিবারের হস্তান্তর করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!