কক্সবাজারের টেকনাফে ইউনূস মেম্বার হত্যা মামলার ৫ নং আসামি ইউপি সদস্য রেজাউল করিম কে কক্সবাজার ইউনিয়ন হাসপাতাল থেকে আটক করেছে র্যাব -১৫
র্যাবের সহকারী পরিচালক আ.ম. ফারুক জানান গত ০৩ ডিসেম্বর রাতে স্থানীয় সোর্সের দেয়া তথ্যমতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান নিশ্চিত করে র্যাব-১৫ র্যাবের আভিযানিক দল কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে অভিযান পরিচালনা করে ইউনূস হত্যা মামলার ৫ নং আসামি
রেজাউল করিম (৩৬)কে হাসপাতালের ৭ম তলায় পুরুষ ওয়ার্ডের ৫ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১৫
আরো জানান,গত ০৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকায় প্রাধান সড়কের ব্রিজের নিচে স্থানীয় ইউপি সদস্য ইউনূসের লাশ পড়ে থাকার সংবাদ পাওয়া যায়। ঘটনাটি সারাদেশ জুড়ে প্রথম সারির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার পায় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনার অনুসন্ধান ও এজাহারের তথ্য থেকে জানা যায়,গত ০৪ নভেম্বর স্থানীয় মোঃ আলম এর দক্ষিণ ফুলের ডেইল বাড়িতে ভিকটিম মোঃ ইউনূস মেম্বর সহ আরো ১০ থেকে ১১ জন দাওয়াত খেতে যায়। দাওয়াত খাওয়া অবন্থায় এক পর্যায়ে পূর্ব বিরোধীতার জের ধরে ভিকটিমকে আটকে রেখে। তার পর পরিবারের সাথে যোগাযোগ করে ৬০-৭০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেলে হত্যার হুমকি দেয়।
বিষয়টি এলাকায় জানাজানির হওয়ার পর ঐ দিন রাতেই ভিকটিমের স্ত্রী ও এলাকাবাসী তাকে খুঁজতে গেলে আসামীরা এলাকায় ব্যাপক গুলি বর্ষণ করে ভীতি ও ত্রাসের সৃষ্টি করে।
পরদিন ০৫ নভেম্বর ভিকটিমের ফোন সচল না থাকায় সকাল বেলা ভিকটিমকে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় সড়কের ব্রিজের নিচে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামি হলেন হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া ৫ নং ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে বর্তমান ইউপি সদস্য রেজাউল করিম (৩৬)
আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।