শিরোনাম :
বিজিবির অভিযানে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার পর্যটকের ভিড়ে জমজমাট সাবরাং জিরো পয়েন্ট, ডাব বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয়রা মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের সফল অভিযান: টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক সেন্টমার্টিনে সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে হামলা: আহত বর্তমান ইউপি সদস্য সেন্টমার্টিনে সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে হামলা: আহত বর্তমান ইউপি সদস্য টেকনাফে জেলের বড়শিতে ধরা পড়ল ২৪ কেজি ওজনের বিশাল কোরাল মাছ সাব রেজিস্ট্রি অফিসকে ভূমি অফিসের সঙ্গে সমন্বয় করে যেকোনো দলিল করার পরামর্শ : নির্বাহী কর্মকর্তার টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দে আতঙ্ক, নিরাপদে ফিরলেন জেলেরা উখিয়া টেকনাফের বিশালাকৃতির মহিষ “বার্শা”, দাম হাঁকা হচ্ছে ৭ লাখ টাকা সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে যৌথ অভিযানে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৩৩

সাব রেজিস্ট্রি অফিসকে ভূমি অফিসের সঙ্গে সমন্বয় করে যেকোনো দলিল করার পরামর্শ : নির্বাহী কর্মকর্তার

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৫৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৯ মে  সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে উপজেলা ভূমি অফিস। এতে সহযোগিতা করে ভূমি মন্ত্রণালয়।

মেলার প্রতিপাদ্য ছিল— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।”

অনুষ্ঠানের এক পর্যায়ে সারাদেশের ন্যায় টেকনাফের ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন ভিডিও প্রজেক্টরের মাধ্যমে করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সাব-রেজিস্টার অভিজিত কর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান এবং টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী আগত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, “ভূমি অফিসে যেকোনো কাজের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই সরাসরি যোগাযোগ করবেন। নিজের কাজের জন্য অন্য কাউকে পাঠাবেন না। ভূমি অফিসে হয়রানির কোনো সুযোগ নেই।”

মেলায় স্থাপিত বিভিন্ন সেবা বুথে সাধারণ মানুষকে ভূমি উন্নয়ন করের আবেদন অনুমোদন, নামজারি আবেদন ও প্রস্তাব প্রেরণ, ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিস কেস আবেদন, খতিয়ান সরবরাহ, ডিসিআর পেমেন্টসহ বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হয়।

জানা গেছে, তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

তিনি আরও বলেন, যেকোনো ধরনের দলিল সম্পাদনের ক্ষেত্রে সাব-রেজিস্ট্রি অফিস যেন ভূমি অফিসের সঙ্গে সমন্বয় করে কাজ করে। এ প্রস্তাবে ভূমি কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সম্মতি জানিয়ে সাব-রেজিস্ট্রি অফিসারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মেলার সার্বিক সহযোগিতায় ছিলেন টেকনাফ উপজেলা ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আবুল কাশেম, নাজিরের অতিরিক্ত দায়িত্বে নামজারি সহকারী আজিজুল হক, সার্টিফিকেট সহকারী ইন্দ্রজিৎ পাল এবং মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী মোহাম্মদ উল্লাহ ফারুক হোছাইনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!