শিরোনাম :
অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫ টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন-অনশনে এমপি শাহাজাহান চৌধুরীর সংহতি উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা

উখিয়া টেকনাফের বিশালাকৃতির মহিষ “বার্শা”, দাম হাঁকা হচ্ছে ৭ লাখ টাকা

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৮৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন-এর ১ নম্বর ওয়ার্ডের মুন্ডার ডেইল এলাকায় কোরবানির ঈদকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে “বার্শা” নামের একটি বিশালাকৃতির মহিষ। স্থানীয়দের দাবি, এটি উখিয়া-টেকনাফ অঞ্চলের সবচেয়ে বড় মহিষগুলোর মধ্যে একটি।

খামারি নুরুল ইসলাম জানান, মহিষটির ওজন প্রায় ১৫ থেকে ১৬ মন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ও প্রাকৃতিক খাবার খাইয়ে দীর্ঘদিন ধরে অত্যন্ত যত্নসহকারে মহিষটিকে লালন-পালন করা হয়েছে।

তিনি আরও বলেন, “আমি প্রতি বছর গরু ও মহিষ লালন-পালন করি। এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির উদ্দেশ্যে ৮টি গরু ও ৪টি মহিষ প্রস্তুত করেছি। এর মধ্যে সবচেয়ে বেশি যত্নে বড় করেছি ‘বার্শা’কে। মহিষটির দাম চাওয়া হচ্ছে ৬ লাখ ৫০ হাজার টাকা। তবে ৭ লাখ টাকা হলে বিক্রি করে দেব।”

স্থানীয়রা জানান , বিশাল আকৃতির এই মহিষটি সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে বড় করা হয়েছে। কোনো ধরনের কৃত্রিম বা ক্ষতিকর খাবার ব্যবহার করা হয়নি। খামারি নুরুল ইসলাম অত্যন্ত যত্ন ও ভালোবাসা দিয়ে মহিষটিকে লালন-পালন করেছেন বলেও জানান তারা।

কোরবানির হাটে “বার্শা” হতে পারে এবারের সবচেয়ে আকর্ষণীয় মহিষ—এমনটাই মনে করছেন স্থানীয়রা। বিশাল শারীরিক গঠন, সৌন্দর্য ও দৃষ্টিনন্দন আকৃতির কারণে ইতোমধ্যেই মহিষটি দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!