শিরোনাম :
অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫ টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন-অনশনে এমপি শাহাজাহান চৌধুরীর সংহতি উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা

টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৪৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান। একই সঙ্গে তিনি অপহরণপ্রবণ এলাকাগুলোও ঘুরে দেখেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সোমবার (২৭ জুলাই) সকালে তিনি এ স্থান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাঈদ, উপজেলা প্রকৌশলী আলা উদ্দিন, প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমানসহ প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের স্থান, অবকাঠামোগত সম্ভাবনা এবং এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি অপহরণপ্রবণ এলাকাগুলো ঘুরে দেখে আইন-শৃঙ্খলা জোরদার ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে এলাকায় পুলিশের উপস্থিতি বৃদ্ধি পাবে, অপহরণসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!