শিরোনাম :
বিজিবির অভিযানে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার পর্যটকের ভিড়ে জমজমাট সাবরাং জিরো পয়েন্ট, ডাব বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয়রা মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের সফল অভিযান: টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক সেন্টমার্টিনে সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে হামলা: আহত বর্তমান ইউপি সদস্য সেন্টমার্টিনে সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে হামলা: আহত বর্তমান ইউপি সদস্য টেকনাফে জেলের বড়শিতে ধরা পড়ল ২৪ কেজি ওজনের বিশাল কোরাল মাছ সাব রেজিস্ট্রি অফিসকে ভূমি অফিসের সঙ্গে সমন্বয় করে যেকোনো দলিল করার পরামর্শ : নির্বাহী কর্মকর্তার টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দে আতঙ্ক, নিরাপদে ফিরলেন জেলেরা উখিয়া টেকনাফের বিশালাকৃতির মহিষ “বার্শা”, দাম হাঁকা হচ্ছে ৭ লাখ টাকা সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে যৌথ অভিযানে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৩৩

টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দে আতঙ্ক, নিরাপদে ফিরলেন জেলেরা

নিউজ ডেস্ক / ৫৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তসংলগ্ন নাফ নদীর পূর্ব পাশে মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও একটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলির বিকট শব্দে আতঙ্কিত হয়ে নদীতে মাছ শিকারে থাকা জেলেরা দ্রুত নিরাপদে ফিরে আসেন।

সোমবার (১৮ মে) সকাল ৯টা ৩৫ মিনিট থেকে প্রায় ১০টা পর্যন্ত মায়ানমারের অভ্যন্তরে নাফ নদীর তীরবর্তী এলাকায় থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নাফ নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন জেলে জানান, সকালে নদীর উত্তর দিক থেকে একটি লাল রঙের স্পিডবোট দেখতে পান তারা। এর কিছুক্ষণ পরই মায়ানমারের ভেতর থেকে হঠাৎ করে শতাধিক গুলির শব্দ ভেসে আসে। আতঙ্কিত হয়ে তারা দ্রুত নদী ত্যাগ করে নিরাপদ স্থানে ফিরে যান। গুলির উৎস বা কারা এতে জড়িত ছিল, তা স্পষ্টভাবে দেখতে পারেননি বলেও জানান তারা।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের পূর্ব পাশে মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সম্ভাব্য গোলাগুলির ঘটনা ঘটেছে। মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে সেখানে প্রায়ই এ ধরনের সংঘর্ষ ঘটে থাকে।

তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এবং নাফ নদীসহ সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!