কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আল-ফয়সাল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি জমির হোসেন প্রকাশ হোসেন (৩৬)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ সূত্রে জানা যায়,সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি টেকনাফ পৌরসভা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ১৯ জুন ২০২৬ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে আল-ফয়সাল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি জমির হোসেন প্রকাশ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আসামি জমির হোসেন (৩৬) টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পলাতক ছিলেন।
গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি এবং চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
All rights reserved © 2025 SaibalNews.Com
Developed By: Azad Web IT