
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। বিরল এই মাছটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল দেখা দেয়।
জেলে মোহাম্মদ হাসান জানান, রবিবার সকাল ৭টার দিকে তিনি নাফ নদীতে বড়শি নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বড়শিতে শক্তিশালী টান অনুভব করেন। পরে অনেক চেষ্টা করে তিনি বিশাল আকৃতির কোরাল মাছটি ওপরে তুলতে সক্ষম হন।
তিনি আরও জানান, মাছটির ওজন ছিল প্রায় ২৪ কেজি। পরে মাছটি টেকনাফ বাজার এ নিয়ে গেলে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করে,মোট ২৮ হাজার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ।
মাছ ব্যবসায়ী জাফর আলম বলেন, “এত বড় কোরাল মাছ সচরাচর দেখা যায় না। মাছটি বাজারে বিক্রি করার জন্য প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে কিনেছি। আগামীকাল টেকনাফ বাজারে এটি বিক্রি করা হবে।
স্থানীয়রা জানান, নাফ নদীতে মাঝে মধ্যে বড় আকারের সামুদ্রিক মাছ ধরা পড়লেও এত বড় কোরাল মাছ খুব কমই দেখা যায়। বিশাল মাছটি দেখতে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
All rights reserved © 2025 SaibalNews.Com
Developed By: Azad Web IT