দীর্ঘ ১৬ বছর পর সারাদেশের ন্যায় কক্সবাজারের টেকনাফেও শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার সকালে উপজেলার দুটি কেন্দ্রে ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা উপলক্ষে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়সহ একাধিক কেন্দ্র ঘুরে দেখেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরীক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান আরজু বলেন, দীর্ঘ ১৬ বছর পর একযোগে সারাদেশে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
টেকনাফে মোট ১১৭৪ জন শিক্ষার্থীর মধ্যে ৭৩৬ জন পরীক্ষায় অংশ নিয়েছে।
তিনি আরও বলেন, এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে শিক্ষা পিছিয়ে থাকা সীমান্তবর্তী টেকনাফে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।
All rights reserved © 2025 SaibalNews.Com
Developed By: Azad Web IT