
কক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক এর হোয়াইক্যাং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নাহিদ ইসলাম (৯), তিনি হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী আকবর পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা শিশুসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসের এক যাত্রী জানান,বাসচালকের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। দুর্ঘটনার আগে তিনি কয়েকবার অন্য গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিলেন। চালকের অদক্ষতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে হোয়াইক্যাং হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
All rights reserved © 2025 SaibalNews.Com
Developed By: Azad Web IT