কক্সবাজারের টেকনাফ মদিনা মঞ্জিল, পুরান পল্লান পাড়া,পৌরসভায় শুভ উদ্বোধন করা হয়েছে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী (ম.জি.আ) আইডিয়াল মাদ্রাসার।
উদ্বোধন উপলক্ষে নিজ প্রতিষ্ঠানে ২৭ জানুয়ারি বিকাল ৪ টার সময় প্রধান অতিথির উপস্থিতিতে দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সেক্রেটারি এইচ এম লুতুর রহমানের চঞ্চালনায় শিক্ষার্থীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান করে।
শুরুতে আগত অতিথিদেরকে মাদ্রাসার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাই শিক্ষকবৃন্দ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট লেখক, গবেষক ও অনুবাদক আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী (ম.জি.আ)। তিনি রাহবারে বায়তুশ শরফ এবং আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ-এর সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব এম. এম. সিরাজুল ইসলাম—কক্সবাজার বায়তুশ শরফের উন্নয়নের রূপকার ও বিশিষ্ট শিক্ষাবিদ। কক্সবাজার বায়তুশ শরফের সাধারণ সম্পাদক জনাব মাওলানা নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মাওলানা ফরিদ আহমদ,অভিভাবক,শিক্ষক বৃন্দ, পরিচালনা কমিটি ও শিক্ষার্থীরা।
পরিশেষে প্রধান অতিথি মাদ্রাসার সফলতা কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
All rights reserved © 2025 SaibalNews.Com
Developed By: Azad Web IT